মুকুলিকা উচ্চ বিদ্যালয়

" ফুলের মত গড়ব মোরা মোদের এ জীবন "

মুকুলিকা উচ্চ বিদ্যালয়

৬ বাড্ডানগর, হাজারীবাগ, ঢাকা -১২০৫

স্থাপিত:- 1981 ইং,   প্রতিষ্ঠান কোডঃ 1082 ,   EIIN No: 104148

স্কুল প্রতিষ্ঠার ইতিহাসঃ  

মুকুলিকা শিক্ষালয় পুরান ঢাকার ঐতিহ‍্যবাহী ও স্বনামধন‍্য একটি বিদ‍্যালয়। ১৯ ডিসেম্বর ১৯৮০ খ্রিষ্টাব্দে হাজারীবাগ এলাকায় এই প্রতিষ্ঠানটির গোড়াপত্তন হয়। হাজারীবাগ কমিউনিটি সেন্টারে স্থানীয় গণ‍্যমান‍্য ও শিক্ষানুরাগী ব‍্যক্তিবর্গের উপস্থিতিতে জনাব খন্দকার আব্দুল মতিন সাহেবের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। এ সভায় ২১ জন সদস‍্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির দিক নির্দেশনা নিয়ে এর পদযাত্রা শুরু হয়। “ফুলের মতো গড়ব মোরা মোদের এ জীবন” এই শ্লোগানকে সামনে রেখে মুকুলিকা শিক্ষালয় ১৯৮১ খ্রিষ্টাব্দের ১৭ জানুয়ারি হাঁটি হাঁটি পা পা করে মাত্র কয়েকজন শিশু শিক্ষার্থী নিয়ে এর শিক্ষা কার্যক্রম শুরু করে।  প্রতিষ্ঠালগ্নে এই বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন জনাব হীরাফুল ফেরদৌস। হাজারীবাগের কৃতিসন্তান জনাব খন্দকার আব্দুল মতিন শাহজাহান সাহেবের দক্ষ নেতৃত্বে অবহেলিত হাজারীবাগকে আলোকিত করার প্রয়াস থেকেই এই বিদ‍্যালয়ের প্রতিষ্ঠা হয়।   

প্রতিষ্ঠালগ্নে যাঁরা প্রত‍্যক্ষভাবে সক্রিয় ছিলেন তাঁরা হলেন- 

১। জনাব কে. এ. মতিন শাহজাহান (সভাপতি)

২। জনাব মো: হাবিবউল্লাহ হাবীব (সেক্রেটারী)

৩। জনাব কে. জি. করিম (বাবলু) (সদস‍্য)

৪। জনাব মনিরুজ্জামান (সদস‍্য)

৫। জনাব মো: আব্দুল রাজ্জাক (সদস‍্য)

৬। জনাব নাজির উদ্দিন (সদস‍্য)

৭। জনাব হাফিজ হাওলাদার (সদস‍্য)

৮। জনাব মিসেস হীরাফুল ফেরদৌস (প্রধান শিক্ষক)

৯। জনাব শাহানারা বেগম সহকারী শিক্ষক

১০। জনাব মাওজিয়া বেগম সহকারী শিক্ষক

২৭ জুন ১৯৯০ খ্রিষ্টাব্দে বিদ‍্যালয়ের নিজস্ব অর্থায়নে মো: আব্দুর রশীদ এর কাছ থেকে ৬.৭২ শতাংশ জমি ক্রয় করা হয়, বর্তমানে বিদ‍্যালয়টি পাঁচতলা বিশিষ্ট একটি পাকা ভবন। বিদ‍্যালয়টি প্রথম এম.পি.ও হয় ০১ মে ২০০০ খ্রিষ্টাব্দে।  

বর্তমানে বিদ‍্যালয়টির শিক্ষক সংখ‍্যা ২৬, কর্মচারী সংখ‍্যা  ৭ জন। প্রতিবছর মুকুলিকা শিক্ষালয়ের শিক্ষার্থীরা সকল বোর্ড পরীক্ষায় সাফল্যের স্বাক্ষর রেখে চলেছে। ২০১৭ এবং ২০২২ খ্রিষ্টাব্দে সমগ্র লালবাগ শিক্ষা থানায় শ্রেষ্ঠ বিদ‍্যালয়ের  মর্যাদা লাভ করেছে। লেখাপড়ার পাশাপাশি খেলাধূলায়ও শিক্ষার্থীরা ভাল পারদর্শিতার পরিচয় দিয়ে চলেছে।  

প্রতিনিয়ত শিক্ষার্থীদের মেধা, মনন, প্রজ্ঞা ও সৃজনশীল প্রতিভাকে শাণিত করে চলেছে বিদ‍্যালয়ের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ।  বর্তমানে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক খন্দকার সাহিদা পারভীন।

 

 

সাম্প্রতিক তথ্য

Scroll to Top