চেয়ারম্যান
মুকুলিকা শিক্ষালয় ১৯৮১ সালে সুদূরপ্রসারী চিন্তা নিয়ে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে হাঁটি হাঁটি পা পা করে হাজারীবাগে প্রতিষ্ঠিত হয়ে অদ্যাবধি শিক্ষার্থীদের মাঝে জ্ঞান বিতরণের অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। আমাদের সোনার বাংলাদেশ যেমন অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে, তেমনি এগিয়ে যাচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আমাদের মুকুলিকা শিক্ষালয় যুগোপযোগী শিক্ষা ব্যবস্থায় অসাধারণ স্বাক্ষর রেখে যাচ্ছে।
এই প্রতিষ্ঠানের বিশেষত্ব হচ্ছে, এখানে সাধারণ মানের শিক্ষার্থীরা ভর্তি হয়ে নিয়মিত অধ্যয়ন করে শিক্ষকমন্ডলির নিবিড় পরিচর্যা ও দিক নির্দেশনায় ভালো ফলাফল অর্জন করছে ও ধারাবাহিকভাবে উচ্চ শিক্ষা গ্রহণ করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করছে এবং ক্রমান্বয়ে পরিবার, সমাজ, দেশ এবং সর্বোপরি বিশ্ব নাগরিকের ভূমিকা পালন করছে।
গতানুগতিক পাঠদানের পাশাপাশি আন্তর্জাতিক ভাষা ইংরেজি, জীবন ও কর্মমুখী শিক্ষা, ডিজিটাল প্রযুক্তিগত দক্ষতা ও ক্লাব কার্যক্রমসহ সকল সহপাঠ্যক্রমিক কর্মকান্ডকে অত্র প্রতিষ্ঠান উৎসাহিত করে থাকে। মহান মুক্তিযুদ্ধের চেতনা, উন্নয়নের রূপকল্প, সাংস্কৃতিক বিকাশ, প্রগতিশীল চিন্তা, শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরবিচ্ছিন্ন শান্তির মূল্যবোধকে ধারণ করে শুরু থেকেই এই প্রতিষ্ঠান তার অব্যাহত অগ্রযাত্রা চলমান রেখেছে। তারই ধারাবাহিকতায় এই প্রতিষ্ঠান এই অঞ্চলের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে যার প্রমাণস্বরুপ বিগত ২০১৭ এবং ২০২২ সালে লালবাগ থানায় শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে। বর্তমানে অত্র প্রতিষ্ঠানটি ম্যানেজিং কমিটির সুনিবিড় তত্ত্বাবধানে এবং দক্ষ প্রধান শিক্ষকের নেতৃত্বে এক ঝাঁক মেধাবী, দক্ষ ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।আমি এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করি এবং শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও পরামর্শকে সাধুবাদ জানাই।
সাম্প্রতিক তথ্য