Khandaker Sahida Parvin
প্রধান শিক্ষিকা
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষ অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর অধিভুক্ত লালবাগ শিক্ষা থানায় অবস্থিত মুকুলিকা হাই স্কুল, হাজারীবাগ-পার্ক সংলগ্ন একটি প্রতিষ্ঠান। ১৯৮১ সালের ১৭ই জানুয়ারী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সমন্বিত প্রচেষ্টায় জনাব কে. এ. মতিন বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন।
হাজারীবাগ এলাকাটি একটি অনুন্নত ও অবহেলিত এলাকাছিল জনগণের জন্য এই প্রতিষ্ঠিান টি আলোকবর্তিকার কাজ করে আসছে সুদূর কাল থেকে। জনাব হীরাফুল ফেরদৌস প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ছিলেন। উক্ত ম্যানেজিং কমিটি, শিক্ষক মন্ডলী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার সকলের যৌথ প্রচেষ্টায় মুকুল থেকে মুকুলিকা বর্তমানে একটি পূর্নাঙ্গ ফুলে রুপ নিয়েছে। বিশেষ ভাবে উল্লেখ্য প্রতি বছর শিক্ষার্থীরা লেখাপড়ার পাসাপাশি সহ পাঠ্যক্রমিক কার্যক্রমে দক্ষতার স্বক্ষর রাখছে। ২০১৭ এবং ২০২২ সালে এই প্রতিষ্ঠানটি লালবাগ শিক্ষা থানায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়। স্মার্ট বাংলাদেশ বির্নিমানে এ প্রতিষ্ঠান আলোকিত মানুষ তৈরী করার উদ্যোগ নিয়েছে। আমি এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি ।
Khandaker Sahida Parvin
সাম্প্রতিক তথ্য